প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) জারি করা ওই প্রজ্ঞাপনের তথ্য রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি প্রজ্ঞাপনের একটি অনুলিপিও পোস্টে সংযুক্ত করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব দিয়েছেন, যা তার জন্য অত্যন্ত সম্মানের।
নবনিযুক্ত এই রাজনৈতিক সহকারী আরও লেখেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আস্থার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশবাসীর ভালোবাসা ও সমর্থনও প্রত্যাশা করেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।
ইউ